Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

জামায়াতের উত্তর-মধ্যাঞ্চলের সংরক্ষিত আসন আলোচনায় ডা. তাহসিনা ফাতিমা

জামায়াতের উত্তর-মধ্যাঞ্চলের সংরক্ষিত আসন আলোচনায় ডা. তাহসিনা ফাতিমা

Oplus_131072

স্টাফ রিপোর্টার | ২২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসন ঘিরে সম্ভাব্য প্রার্থী নিয়ে দলটির অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে। উত্তর-মধ্যাঞ্চল থেকে ডা. তাহসিনা ফাতিমার নাম সামনে আসায় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল অঞ্চলের একাংশ নেতাকর্মী তাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী। তাদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় সম্পৃক্ততা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।
ডা. তাহসিনা ফাতিমা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক দুইবারের কেন্দ্রীয় সভানেত্রী। ছাত্রজীবন থেকেই তিনি সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। মহানগরী পূর্বের সভানেত্রী এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৩ ও ২০২৪ সালে টানা দুইবার কেন্দ্রীয় সভানেত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
সমর্থকদের দাবি, ২০১৮ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে কারাবরণের ঘটনাও তাকে ত্যাগী নেত্রী হিসেবে পরিচিতি দিয়েছে। ফলে তাকে মনোনয়ন দেওয়া হলে উত্তর-মধ্যাঞ্চলে নারী নেতৃত্বের বিকাশ এবং সাংগঠনিক সমন্বয়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আদর্শিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং আঞ্চলিক ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে তাহসিনা ফাতিমার নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

Advertisement
Advertisement