Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

মাদারগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি বাবুলের মতবিনিময় সভা

মাদারগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি বাবুলের মতবিনিময় সভা

মাদারগঞ্জ প্রতিনিধি:

মাদারগঞ্জ উপজেলা-এ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান বাবুল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, প্রাক্তন সভাপতি শাহজাহান বি.কম, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, ৪ নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

পরিচয় পর্ব শেষে কয়েকজন কর্মকর্তা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা, সেবাদান প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভা শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Advertisement