Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

সরিষাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরে সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে মাদকব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

Advertisement

শুক্রবার (২২ মে) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত মাদকব্যবসায়ী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ি (হেমনগর) গ্রামের মারফত আলীর ছেলে।

র‍্যাব ১৪ (সিপিসি-১) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মাদকব্যবসায়ী আল-আমিনের ভাড়াকৃত ঘরের খাটের নিচে ৬৯ কেজি গাঁজা পাওয়া যায়। আল-আমিন পালিয়ে যাওয়ায় চেষ্টা করলেও র‍্যাব সদস্যরা তাকে আটক করে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে আল-আমিনকে দিয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিক্রি করে আসছিল।

চিহ্নিত ওই চক্রের বিরুদ্ধে পিংনা এলাকায় মাদকব্যবসা ছাড়াও নদী ধ্বংস করে অবৈধভাবে বালু ব্যবসা, গরু চোরাচালান, চাঁদাবাজি ও সালিশ-বাণিজ্যের অভিযোগ রয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, র‍্যাব মামলা দায়েরের পর আটককৃতকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement