Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

জাবিপ্রবিতে হল মসজিদে ছাত্রদল সদস্যের টুপি, তসবিহ বিতরণ

জাবিপ্রবিতে হল মসজিদে ছাত্রদল সদস্যের টুপি, তসবিহ বিতরণ

Oplus_131072

জাবিপ্রবিত প্রতিনিধি:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টুপি, তসবিহ ও রোজার ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হল মসজিদে তারাবি নামাজ আদায়ের পর বিজয়-২৪ হল (প্রস্তাবিত) মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আবাসিক শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলনে সহায়তা এবং ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং নামাজ শেষে তাদের হাতে টুপি, তসবিহ ও রোজার ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।

উদ্যোক্তা সাখাওয়াত হোসেন জিকু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সুসম্পর্ক বজায় রাখা এবং রমজানের আত্মশুদ্ধি ও নৈতিকতার চর্চা উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি পবিত্র রমজান উপলক্ষে সকল শিক্ষার্থীর কল্যাণ কামনা করেন।

শিক্ষার্থীরা উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের আয়োজন ক্যাম্পাসে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement