Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:02 pm
অন্যান্য

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হলেন ইতালি প্রবাসী সবুজ আলী

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হলেন ইতালি প্রবাসী সবুজ আলী

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর। সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়েছে।
মাদারগঞ্জের কৃতি সন্তান ও ইতালি প্রবাসী মোঃ সবুজ আলীকে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার বিকাল ৪টায় বালিজুড়ী বাজারে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বাংলাদেশে অবস্থানরত উপদেষ্টা কমিটির সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ দেশ থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ।
সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপদেষ্টা সদস্য ও কমিটির অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।
পরবর্তীতে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেন। সভায় সর্বসম্মতিক্রমে ইতালি প্রবাসী মোঃ সবুজ আলীকে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সবুজ আলীর অভিজ্ঞতা ও সহযোগিতায় সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত

Advertisement
Advertisement