Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

জামালপুরে আমিরে জামায়াতের সমাবেশে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামালপুরে আমিরে জামায়াতের সমাবেশে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

Oplus_131072

আব্দুর রহিম খান,মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরে অনুষ্ঠিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সমাবেশে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। সমাবেশস্থলে দলীয় নেতাদের উপস্থিতিতে তারা নতুন রাজনৈতিক যাত্রার ঘোষণা দেন।

Advertisement

জানা যায়, সম্প্রতি দলীয় নীতি, আদর্শ ও সিদ্ধান্ত গ্রহণে অসন্তোষ প্রকাশ করে গণঅধিকার পরিষদের জামালপুর জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করেন। পরে তারা জামালপুরে আয়োজিত বড় রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা, জেলা যুব অধিকার পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসসি শহীদ আহম্মেদ, কর্ম ও সমবায় সম্পাদক সুমন শেখ, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ পলাশ, যুব অধিকার পরিষদের নেতা রিপন মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতা-কর্মী। এছাড়া প্রবাসী অধিকার পরিষদের কয়েকজন সংগঠকও এ সময় যোগদান করেন।

যোগদানকারী নেতারা জানান, দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে কাজ করলেও সাম্প্রতিক সময়ে দলীয় সিদ্ধান্তে ধারাবাহিকতা না থাকা, প্রার্থী মনোনয়ন নিয়ে হঠাৎ পরিবর্তন এবং আদর্শিক অবস্থান নিয়ে বিভ্রান্তির কারণে তারা হতাশ হয়ে পড়েন। ফলে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

সমাবেশে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, তাদের আগমনে সংগঠনের তৃণমূল শক্তি আরও বৃদ্ধি পাবে এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সমাবেশে আমিরে জামায়াত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রেক্ষাপটে এক দল থেকে অন্য দলে নেতাকর্মীদের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Advertisement