উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশেষ করে রাত ও ভোরে তাপমাত্রা আরও কমে যাওয়ায় স্থানীয় মানুষের জীবনযাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে।
দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও সন্ধ্যার পর হিমেল হাওয়ার দাপটে শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে। এর ফলে জেলার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
হিমশীতল ঠান্ডা বাতাসে কৃষি কাজেও প্রভাব পড়ছে। অনেক কৃষক শীতের কারণে জমিতে কাজ করতে পারছেন না। পাশাপাশি, প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হতেও চাইছেন না।


