Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
অন্যান্য

বকশীগঞ্জে নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতা আটক

বকশীগঞ্জে নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতা আটক

Oplus_131072

বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাইবুল্লাহ মাস্টার ও সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজারেফ হোসেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নাশকতার মামলায় ওই দুজনকে আটক করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement