Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

মুক্তকাল ডেস্ক||

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৮ জুন) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিল উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিল মিয়া গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পাশের বাড়ির এক শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকেই এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং খোঁজাখুঁজি করতে থাকে।

হাবিল গোপনে শনিবার রাত ১১টার দিকে বাড়িতে আসলে তাকে বিক্ষুব্ধরা গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.