Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুরের ইসলামপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গভীর রাতে নিজ বাড়ির উঠানে ইউপি সদস্য আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ জুন) রাত ২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতে নিজ ঘরের থেকে ডেকে বের করা হয় আব্দুর রহিমকে। বাড়ির উঠানে ১০-১২ জনের একটি দল উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কোপানো থাকে। এসময় নিহতের স্ত্রীসহ স্বজনরা বাঁধা দিতে আসলে তাদেরকেও মারধর করা হয়।

তবে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রহিম। পরে পুলিশকে খবর দিলে সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে কাজ চলছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.