Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

জামালপুর মাদারগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা জামায়াতের

জামালপুর মাদারগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা জামায়াতের

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) ||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখা’র উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকাল ৪ ঘটিকায় বালিজুড়ী শাহ মাহমুদ সিনিয়র ডিগ্রি মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) জনাব আলহাজ্ব এড. মোঃ আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার আমির নুরুল আমিন, মাদারগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সহঃ সেক্রেটারী এড. সুলতান মাহমুদ, জামালপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী এড. আব্দুল্লাহ আল মতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ উপজেলার সভাপতি জনাব শেখ সাদিউর রহমান সাদী, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহীন আক্তার খান পিটার, মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আমিনুর বিএসসি, মাদারগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, সঞ্চরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি আব্দুল আজিজ জামালী, মাদারগঞ্জ উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি রমজান আলী সহ মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ব্যবসায়িক, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, সাহিত্যেক এবং বিএনপি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামি আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.