হৃদয় আহম্মেদ শাওন,স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া এলাকা থেকে ১৮ হাজার ভারতীয় রুপি সহ ১ জন কে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সাতানীপাড়া বিওপির সীমান্ত পিলার ১০৮৬/৬ এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।
আটক মোঃ আসাদ বকশীগঞ্জ উপজেলার বালু গ্রাম বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি জানান, চোরাচালানী অভিযান পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে সাতানীপাড়া এলাকায় ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২৫০০ টাকা সহ মোঃ আসাদকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় রুপি ও চোরাচালানী মালামাল সহ আসামী মোঃ আসাদকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধে অভিযান চলছে বলে জানান তিনি।




