কবীর আহমেদ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল এর নেতৃত্বে দাঁড়িপাল্লার প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২২ (জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলার আরামনগর বাজার মন্ডল চৌরাস্তা মোড়ে অবস্থিত জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী উপজেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি আরামনগর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজারে গিয়ে শেষ হয়। ।
মিছিলে কয়েক হাজার লোকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এতে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা মো. নুরুল হক জামালী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আছিমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ এবং পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে এড. মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়া সুযোগ পাচ্ছে। আমরা আশা করি, এদেশের মানুষ সঠিক নেতৃত্ব বেছে নিতে ভুল করবে না। সরকার যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়, তাহলে জনগন তাদের ক্ষমা করবে না। আর যদি কেউ সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ভোট ডাকাতি, কেন্দ্র দখল করার চেষ্টা চালান, তাহলে তাদের আমরা দাঁতভাঙ্গা জবাব দিব।




