Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:57 pm
অন্যান্য

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে যান তারেক রহমান। রোববার সন্ধ্যা সাতটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বাসায় পৌঁছান তিনি।
সাক্ষাৎকালে জামায়াত আমির ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Advertisement
Advertisement