দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মো. আবুসাঈদ (গালিব)
দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন)।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি নুর-ই-ইলাহী, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশির, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাঈদ গালিব এবং সাধারণ পরিষদের সদস্য মো. রিফাত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কম্বল বিতরণকালে সভাপতির বক্তব্যে মো. শামছুল হুদা (রতন) বলেন, ১৯৭১ থেকে ২০১৯—এই দীর্ঘ ৪৮ বছরে দেওয়ানগঞ্জে কোনো সাংবিধানিক সাংবাদিক সংগঠন গড়ে ওঠেনি। অবশেষে ২০২০ সালে একঝাঁক তরুণ সাংবাদিকের অদম্য প্রচেষ্টায় সাংবিধানিকভাবে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পাশাপাশি দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সকলের সহযোগিতায় এই সংগঠন দিন দিন আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠছে।
দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Oplus_131072




