Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ (জামালপুর):

জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাহমুদপুর উপশাখার উদ্যোগে শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাহমুদপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা সভাপতি আবুবকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক নাঈম হাসান এবং মেলান্দহ সাথী শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মেলান্দহ সাথী শাখার সেক্রেটারি কেফায়েত উল্লাহ, অর্থ সম্পাদক ওয়াসিক বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর শাখার সেক্রেটারি সজীব মিয়া,মাহমুদপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন উপশাখা সভাপতি মো. আশিক।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শহীদ শরীফ উসমান বিন হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisement

Advertisement