Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:57 pm
অন্যান্য

আ. লীগ সন্ত্রাসীদের জামিনের দায় বিচার বিভাগের: আসিফ নজরুল

আ. লীগ সন্ত্রাসীদের জামিনের দায় বিচার বিভাগের: আসিফ নজরুল

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিনের জন্য বিচারপতিরাই দায়ী—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন।
জুলাইয়ের মামলাগুলোতে জামিনের বিষয়ে নিজের কোনো ভূমিকা নেই দাবি করে তিনি বলেন, ওই ঘটনায় হওয়া জামিনের প্রায় ৯০ শতাংশই হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারক যদি জামিন দেওয়ার ক্ষেত্রে ভুল করে থাকেন, তার দায় বিচারকেরই।
তিনি আরও বলেন, হাইকোর্টের অনেক বিচারক আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতির হাতে। এখানে আইন উপদেষ্টার কিছু করার সুযোগ নেই।
“আমি কি হাইকোর্টের কোনো বিচারককে অপসারণ করতে পারি?”—প্রশ্ন রাখেন তিনি।
আসিফ নজরুল বলেন, হাইকোর্টের কোনো বিচারক অন্যায়ভাবে জামিন দিলে তার দায় সংশ্লিষ্ট বিচারকের এবং তাদের তদারকির দায়িত্ব প্রধান বিচারপতির। অথচ হাইকোর্টের সব জামিনের দায় তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
তিনি প্রশ্ন তোলেন, “আপনারা যদি সত্যিই এসব বন্ধ করতে চান, তাহলে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কথা বলেন না কেন?”
রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার ওপর দায় চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এতে একদিকে ভিউ ও মনিটাইজেশন বাড়ে, অন্যদিকে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়।
সবশেষে তিনি সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম ধর্মে আত্মসমালোচনাকে বড় গুণ হিসেবে দেখা হয়। “আসুন, আমরা সবাই আত্মসমালোচনা করি।”

Advertisement
Advertisement