Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

রাজনীতিবিদদের উদ্দেশে যা বললেন শিবির সভাপতি

রাজনীতিবিদদের উদ্দেশে যা বললেন শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার ||

রাজনীতিবিদদের সহনশীল ও উদার হতে পরামর্শ দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে এ পরামর্শ দেন তিনি। তিনি বলেন,”সহনশীলতা, উদারতা ও পারস্পরিক শ্রদ্ধা হোক রাজনৈতিক সংস্কৃতির অন্যতম উপাদান।”

Advertisement

তিনি আরো বলেন, “রাজনৈতিক নেতাদের বক্তব্যে অন্যের প্রতি বিদ্বেষ ও শিষ্টাচার বহির্ভূত কথামালার চেয়ে নিজের সত্য অবস্থান ও পর্যালোচনা প্রাধান্য দেওয়া হোক।”

স্ট্যাটেস তিনি বলেন, “৩৬ জুলাই স্পিরিট সমৃদ্ধ এই প্রজন্ম বেশ সচেতন। তারা খুব ভালভাবেই সবকিছু অবজার্ভ করেন।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.