Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:09 pm
অন্যান্য

নানা আয়োজনের মধ্য দিয়ে বা-আরস’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে বা-আরস’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Oplus_131072

হৃদয় আহম্মেদ শাওন,স্টাফ রিপোর্টার:

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আমরি রক্তদাতা সংসদ (বা-আরস)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

Advertisement

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শিবরাম আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনে বা-আরস-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন।

এরপর দুপুর ২টায় একই প্রতিষ্ঠানের কলেজ হলরুমে বা-আরস-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক আলোচনা সভা ও বর্ষসেরা স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বা-আরস-এর উপদেষ্টা, শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বা-আরস কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন মোহ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ ও লেখিকা নাসরীন রেখা, বিশিষ্ট লেখক ও সংগঠক কঙ্কন সরকার, চিকিৎসক ও সংগঠক শহীদুল ইসলাম, সংগঠক ও স্বেচ্ছাসেবী নূর আলম মিয়া নূরসহ অন্যান্য অতিথিরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিম সরদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বা-আরস কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক লাওহি মাহফুজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাফিম প্রামাণিকসহ সংগঠনটির কেন্দ্রীয় ও শাখা কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের রক্তদাতা এবং স্বেচ্ছাসেবীরা। সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন মোহ বলেন, বিগত তিন বছর ধরে দেশব্যাপী বা-আরস মানবিক রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ঢাকা, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, গাইবান্ধাসহ আটটি জেলা শাখা এবং বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। তিনি জানান, গত তিন বছরে বা-আরস প্রায় ৮০০ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সংগঠনটির রক্তদাতা, স্বেচ্ছাসেবী, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সম্মাননা প্রদান করা হয়। পরে সংগঠনটির সার্বিক অগ্রগতি ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ নতুন রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের মানবসেবায় উদ্বুদ্ধ করবে।

Advertisement