Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন:

জামালপুর রেলওয়ে থানাধীন জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশকালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে থাকা পোশাক ও শারীরিক গঠনের ভিত্তিতে বয়স অনুমান করা হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিচয় শনাক্তে আশপাশের থানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে স্বজনদের খবর দেওয়া হবে।

Advertisement

Advertisement