সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) আরামনগর বাজার ঢাকা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মাদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা জামায়াতের সিনিয়র সহঃ সেক্রেটারী মাওলানা নুরুল হক জামালী, জেলা সহঃ সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ। এছাড়া সাংবাদিক, শিক্ষক, ব্যাংকারসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর ইঞ্জিঃ মাসুদুর রহমান দুলাল।
প্রধান অতিথি তার বক্তব্যে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপি’র সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন বলেন, জামায়াত -বিএনপি অতীতে একসাথে জোটবদ্ধ হয়ে কাজ করেছে। জামায়াত-বিএনপি ভাই ভাই। জামায়াতকে সাথে নিয়ে সরিষাবাড়ীতে আমরা একসাথে কাজ করব।




