মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসায় খতমে কোরআন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খসরু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপারবৃন্দ— মাওলানা এনামুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শাহজান, মাওলানা শফিউল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম। এছাড়াও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য অধ্যাপক আব্দুল আজিজ, মাওলানা আখতারুজ্জামান, মোঃ শহিদুল্লাহ, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোঃ হাবিবুর রহমান (লিটন) ও মোঃ আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
এছাড়া হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান,সহকারী অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম বেলালী,মাওলানা ওয়াজ কুরুনী,মাওলানা নুরুজ্জামান,মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সামাদ,মোঃ আল আমিনসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই আসন্ন দাখিল পরীক্ষাকে সামনে রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞানই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসায় খতমে কোরআন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত




