মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ (জামালপুর)
ডি ডি এফ স্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে.এম মাহমুদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রটোকল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ রুহানী (রিজভী)। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানটির চেরারম্যান জহুরুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক আলহাজ ইসমাইল হোসেন, একডেমিক ইনচার্জ খলিলুর রহমান, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন), সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, কোষাধ্যক্ষ আবু সাইদ গালিব, প্রবীন সাংবাদিক মো. খাদেমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবকরা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উন্নত লেখাপড়ার প্রত্যাশার কথা ব্যক্ত করেন। সেই সূত্র ধরে
প্রতিষ্ঠানটির চেরারম্যান জহুরুল হক বক্তব্যকালে বলেন, প্রতিষ্ঠান লগ্ন থেকেই উন্নত পড়াশুনার পরিবেশে মেধাবী শিক্ষার্থী গড়াই আমাদের লক্ষ্য ছিল। ইতিমধ্যেই আমাদের ফলাফল বলে দিচ্ছে আমরা সেই লক্ষে পৌঁছে গেছি। শুধু ভালো ফলাফল নয়, একজন ভালো মানুষ হিসেবেও প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলার প্রয়াস প্রতিষ্ঠানটির। এজন্য তিনি অভিভাবকদের সার্বিক সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির আরেকজন পরিচালক আনিসুল হক।




