Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা ঘনিয়ে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুলাই ফলাফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

সোমবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার বলেন, “ফল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আমরা কয়েকটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে নির্ধারিত দিনেই ফল প্রকাশ করা হবে।”

Advertisement

যদিও তিনি সরাসরি ১০ জুলাইয়ের কথা উল্লেখ করেননি, তবে শিক্ষা বোর্ডগুলোর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে— পাঠানো প্রস্তাবিত তারিখগুলোর মধ্যে ১০ জুলাই-ও রয়েছে। ফলে অনুমোদন মিললেই সেটিই চূড়ান্ত দিন হিসেবে ঘোষণা হতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সম্মতির ভিত্তিতেই দিন নির্ধারণ করা হবে। চূড়ান্ত অনুমোদনের পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

চলতি বছর এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)— এই তিন ধারার ফল একই দিনে প্রকাশ করা হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লাখ ২৮ হাজার।

  • সাধারণ ৯টি বোর্ডে: ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন
  • মাদরাসা বোর্ডে: ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন
  • কারিগরি বোর্ডে: ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন

ফল জানার পদ্ধতি

ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। এছাড়াও নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.