Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:11 pm
অন্যান্য

সালমানের ‘সিকান্দার’–এর টিজার মুক্তি পাচ্ছে আজ

সালমানের ‘সিকান্দার’–এর টিজার মুক্তি পাচ্ছে আজ

সালমান খানের পরবর্তী সিনেমা সিকান্দারের টিজার প্রকাশের দিন ছিল সালমানের জন্মদিনে। এমনটাই ঘোষণা করেছিলেন বলিউডের ভাইজান। তবে, সেই রাতেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। এমন পরিস্থিতিতে অভিনেতার কথায় টিজার রিলিজ পিছিয়ে দেন সিনেমাটির প্রযোজকেরা।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংজির মৃত্যুর আলোকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিকান্দার টিজারের মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। টিজারটি মুক্তি পাবে ২৮ ডিসেম্বর ভারতীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে।’

Advertisement

Advertisement

Leave a Comment

Your email address will not be published.