Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:27 pm
মুক্তবিশ্ব

প্রবাসীদের সুখবর দিলো সৌদি সরকার

প্রবাসীদের সুখবর দিলো সৌদি সরকার

২০৩০ ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে সৌদি আরব সরকার। এতে দেশটিতে বসবাসরত সাধারণ শ্রমিকরা সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে নিজ নামে ব্যবসা পরিচালনা করে ভাগ্য পরিবর্তন করতে পারছেন।

২০১৫ সালের পর সৌদি আরবে প্রবাসীদের কর্মক্ষেত্রে শুরু হয় ব্যাপক পরিবর্তন। দেশটির সরকার প্রবাসী শ্রমিকদের জন্য একের পর এক সুযোগ সৃষ্টি করতে শুরু করে। যাতে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। এ উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে সাহায্য করছে এবং অর্থনীতিকে করছে শক্তিশালী।

Advertisement

সম্প্রতি দেশটির বুরাইদা আলগাসিম শহরে আয়োজিত এক কর্মশালায় প্রবাসীরা জানালেন তাদের বিনিয়োগ অভিজ্ঞতার কথা। যারা গত কয়েক বছরে সাধারণ শ্রমিক থেকে নিজেদের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে বাংলাদেশের যারা ব্যবসা বা ইনভেস্ট করতে চান তাদের জন্য বৈধভাবে ট্রাস্টটেড উপায়ে একটা সুযোগ করে দিয়েছেন। এটা সৌদি আরবের ২০৩০ ভিশন বাস্তবায়নের একটি পার্ট।

এইদিকে, প্রবাসী ব্যবসায়ীদের গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন আসা বাংলাদেশি শ্রমিকরা কাজেরও সুযোগ পাচ্ছেন।

প্রবাসীদের জন্য সৌদি সরকারের এমন নীতির ফলে আগের চেয়ে দেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণও বেড়েছে কর্মশালায় জানানো হয়েছে।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.