Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:28 pm
মুক্তবিশ্ব

বিনা খরচে ১০০০ ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি

বিনা খরচে ১০০০ ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রণ পাওয়া ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যেসব ফিলিস্তিনির স্বজনরা কারাবন্দি হয়েছে কিংবা ইসরায়েলি হামলায় আহত হয়েছেন, তাদেরও এই বিশেষ সুবিধা দেওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৪ বা ৫ জুন এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, বাদশা সালমানের আমন্ত্রণ পাওয়া ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার।

সৌদি সরকার জানিয়েছে, দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে। হজ ও ওমরাহর জন্য সৌদি আরবের দুটো পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের তত্ত্বাবধানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়লি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২০ হাজার।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.