Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

যে নম্বর থেকে ফোন এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন

যে নম্বর থেকে ফোন এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন

Oplus_131072

মুক্তকাল ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে—প্রায় ২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে গুগল স্পষ্টভাবে জানিয়েছে, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। যদিও জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে হ্যাকারদের অননুমোদিত প্রবেশের চেষ্টা এবং ফোন কলভিত্তিক প্রতারণা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কখনোই ফোন করে ব্যবহারকারীদের পাসওয়ার্ড রিসেট করতে বা অ্যাকাউন্ট সমস্যার সমাধান করতে বলে না। অথচ প্রতারকচক্র গুগলের অফিসিয়াল সাপোর্ট নম্বর +1 650-253-0000 নকল বা স্পুফ করে ফোন করছে। এ নম্বর বা এর অনুরূপ কোনো নম্বর থেকে ফোন এলে ধরে নিতে হবে, কেউ আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে।
প্রতারকরা সাধারণত নিজেদের গুগলের কর্মী পরিচয় দিয়ে ফোন করে এবং দাবি করে, ব্যবহারকারীর অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হয়েছে। এরপর নিরাপত্তার অজুহাতে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য চাপ দেয়। অনেক সময় তাদের কথাবার্তা ও উচ্চারণ এমনভাবে সাজানো হয়, যেন তারা সত্যিই গুগলের কর্মী।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কতা
বিশেষজ্ঞরা এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন—
কোনো ফোন কল পেয়ে সরাসরি পাসওয়ার্ড পরিবর্তন বা কোনো লিংকে ক্লিক করবেন না।
নিজে থেকে গুগল অ্যাকাউন্টে লগইন করে Security → Review Security Activity অপশন থেকে সন্দেহজনক কার্যক্রম যাচাই করুন।
নিয়মিত সিকিউরিটি চেকআপ চালান এবং পুরোনো বা দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করুন।
এসএমএসভিত্তিক দুই স্তরের নিরাপত্তা (2FA) বাদ দিয়ে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করুন।
সম্ভব হলে Passkey সুবিধা সক্রিয় করুন।
বিশেষজ্ঞদের মতে, দুর্বল পাসওয়ার্ডই এখনও সবচেয়ে বড় ঝুঁকি। ফিশিং, ক্রেডেনশিয়াল স্টাফিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্ট দখল করতে পারে। শক্তিশালী পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা ও পাসকি ব্যবহার করলে এ ধরনের সাইবার আক্রমণ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

Advertisement

Advertisement