Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে মাদারগঞ্জে বিএনপির পরামর্শ সভা ও প্রচার মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে মাদারগঞ্জে বিএনপির পরামর্শ সভা ও প্রচার মিছিল

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জামালপুরের মাদারগঞ্জে বিএনপির মাঠে নামার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে পরামর্শ সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার-এর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সৌরভ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মুখলেছ।
তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক মুহূর্ত। এই প্রত্যাবর্তনকে সফল করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির সরকার, জামালপুর জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করবে।
পরামর্শ সভা শেষে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেছ-এর নেতৃত্বে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Advertisement

Advertisement