মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ নং কুলাউড়া সদর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তরুণ সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ সালমান। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং কুলাউড়া সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় পরিচিত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাহে রমজান আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, রহমত, বরকত ও ক্ষমার বার্তা। এই পবিত্র মাস হোক আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা নেওয়ার মাস।”
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রমজানের প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন। সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও কল্যাণে।”
সাবেক এই ছাত্রনেতা বর্তমানে একজন সফল তরুণ সংগঠক ও সমাজসেবক হিসেবে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রমজানের এই পবিত্র সময়ে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।




