Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

মেলান্দহে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মেলান্দহে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫ নংচর মৌজায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকালে ৫নং চর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় হাবিবুর রহমান নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।
মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ১টি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে বালু ও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি ফসলি জমি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মুখে পড়ে।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Advertisement

Advertisement