Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন: কোন দেশ কত

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন: কোন দেশ কত

Oplus_131072

মুক্তকাল নিউজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫১০ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৫০ জন।

Advertisement

কোন দেশে কতজন নিবন্ধন করেছেন:
যুক্তরাষ্ট্র: ১৪,২৩৬,দক্ষিণ কোরিয়া: ৯,০৭৫, কানাডা: ৭,০৮৭, জাপান: ৬,৪৫২, অস্ট্রেলিয়া: ৬,০২৭, দক্ষিণ আফ্রিকা: ৪,৪৮০
সাত দেশে নিবন্ধন সাময়িক স্থগিত:

ঠিকানা ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে সৌদি আরবসহ মোট সাত দেশে প্রবাসী নিবন্ধন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ইসি আশা করছে, আজই এসব দেশে আবার নিবন্ধন চালু হবে।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, সাতটি দেশে আবার নিবন্ধন চালুর চেষ্টা চলছে।

কেন স্থগিত হয়েছিল:

ইসি কর্তৃপক্ষ জানায়, অনেক প্রবাসী সঠিক ঠিকানা, ইংরেজি ফরম্যাট ও পূর্ণ পোস্ট কোড না দেওয়ায় ব্যালট পাঠানো সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে নিবন্ধন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের সঠিক তথ্য দিতে নির্দেশনা পাঠানো হবে।

সব দেশের জন্য অ্যাপ উন্মুক্ত:

ইসি জানায়, ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশ থেকেই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

প্রথমদিকে অঞ্চলভিত্তিক পাঁচ দিনের সময়সীমা থাকলেও পরে তা তুলে নেওয়া হয়েছে।

পোস্টাল ভোটিং ব্যবস্থার গুরুত্ব:

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা দেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় পদক্ষেপ। এছাড়া সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকা থেকে বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরাও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের সুবিধা পাবেন—যার সংখ্যা প্রায় ১০ লাখ।

নিবন্ধন প্রক্রিয়া কীভাবে:

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যাপে বাংলা বা ইংরেজি ভাষা বেছে নিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে।

ব্যালট সঠিকভাবে পাওয়ার জন্য সঠিক ঠিকানা ও পোস্ট কোড দেওয়া বাধ্যতামূলক।

নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

Advertisement