Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

বকশীগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের উপচে পড়া ভিড়

বকশীগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের উপচে পড়া ভিড়

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় কারণে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রভাবে সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে।

Advertisement

বুধবার (৪ মার্চ) সকাল থেকে বকশীগঞ্জ পৌর এলাকার মেসার্স পরেশ চন্দ্র শাহা ফিলিং স্টেশন সহ কয়েকটি জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র গুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
জানা যায়, ইরান, ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে ইরান কর্তৃক হরমুজ প্রনালী বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক ভাবে জ্বালানি তেল সর্বরাহের বিঘ্ন ঘটছে। তাই সাধারণ কৃষক সহ মোটরসাইকেল চালক, খুচরা জ্বালানি তেল ব্যবসায়ীরা সহ
অনেকেই নির্ধারিত প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা।
স্থানীয় এক মোটরসাইকেলচালক বলেন, খবর শুনছি তেলের দাম হঠাৎ বাড়তে পারে। তাই আগে থেকেই ট্যাংক ফুল করে রাখছি।

আরেক পরিবহন শ্রমিক জাহিদুল ইসলাম জানান,
যদি দাম বেড়ে যায়, তাহলে ভাড়ার ওপর চাপ পড়বে। তাই এখন যতটা সম্ভব তেল নিয়ে রাখছি।

বকশীগঞ্জ মেসার্স পরেশ চন্দ্র শাহা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, সরকারিভাবে এখনো দাম বাড়ার কোনো ঘোষণা নেই। আমাদের কাছে পর্যাপ্ত মজুত আছে। তবে গুজব ছড়িয়ে পড়ায় হঠাৎ গ্রাহক চাপ বেড়েছে। তিনি আরও বলেন, গত দুইদিন থেকে সাধারণ দিনের তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বেশি বিক্রি হচ্ছে।

Advertisement