Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
অন্যান্য

জামায়াতকে ভোট দিলে ‘মৃতদেহ পাবেন’—বক্তব্যে আবারও সতর্ক করলেন বিএনপি প্রার্থী ফজলুর রহমান

জামায়াতকে ভোট দিলে ‘মৃতদেহ পাবেন’—বক্তব্যে আবারও সতর্ক করলেন বিএনপি প্রার্থী ফজলুর রহমান

Oplus_131072

মুক্তকাল প্রতিনিধি,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান আবারও ভোটারদের উদ্দেশে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। সম্প্রতি তিনি বলেছিলেন, জামায়াতপ্রার্থীকে ভোট দিলে ‘বিষ খাবেন’। এবার তিনি বলেন, “মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতকে ভোট দিলে আপনারা আমার মৃতদেহ পাবেন।”

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Advertisement

ফজলুর রহমান বলেন,
“আমি সাধারণ মানুষের ছেলে, দেশের জন্য যুদ্ধ করেছি। যখন দেখলাম দলের অনেকেই নীরব, তখন জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে বলেছি—রাজাকারের বংশধররা, এখনো আমি জীবিত। মুক্তিযুদ্ধ আছে, থাকবে। মুক্তিযুদ্ধ শেষ করতে চাইলে রাজনৈতিকভাবেও লড়াই হবে।”

তিনি দাবি করেন, সম্প্রতি তাকে নিয়ে নানা সমালোচনা করা হচ্ছে:
“কালকেও আমাকে শতাধিক গালমন্দ করা হয়েছে। আমার অপরাধ কি? আমি তো শুধু জামায়াত ও মুক্তিযুদ্ধবিরোধীদের বিরুদ্ধে বলেছি।”

তিনি আরও অভিযোগ করেন,
“জামায়াতের একশ্রেণির নেতা-কর্মী বলে বেড়াচ্ছে ১৯৭১ সালে নাকি কোনো মুক্তিযুদ্ধ হয়নি—এটা ভারতের লাগানো ‘গণ্ডগোল’। এসবই স্বাধীনতাবিরোধী মনোভাবের প্রতিফলন।”

নিজেকে ‘ফজা পাগলা’ উপাধি দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“এই টাইটেল যারা দিয়েছে, তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন? দিবেন? আমি চাইলে অনেক কিছু করতে পারি।”
অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement