Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:21 pm
অন্যান্য

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

দলীয়ভাবে নির্দেশনা দেয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Advertisement

সারাদেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন, এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নেই। তবে আমাদের চেয়ারম্যানের (তারেক রহমান) নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।

বিএনপির মহাসচিব ব‌লেন, আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকা‌রের পক্ষ থে‌কে আমরা দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করছি। আজকে আমরা পৌর শহরের মধ্যে বিতরণ করছি। এরপর উপজেলা ও ইউনিয়নগুলোতেও বিতরণ করা হবে। আমি আশা করব সরকার এই বিষয়টিতে এগিয়ে আসবেন। তারা আমাদের এই কনক‌নে শীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন।

দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্যকোনো উপায় আছে বলে আমার জানা নেই।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.