Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে সিধুলী ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জে সিধুলী ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ নং সিধুলী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সদরাবাড়ি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন এবং ৬ নং আদারভিটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান।

৭ নং সিধুলী ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক দুলাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিরান আলী, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অত্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭ নং সিধুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোকন মিয়া। 

সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিকতা ও আদর্শভিত্তিক সমাজ গঠন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন।

এ সময় সিধুলী ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

Advertisement