Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:35 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার নিজস্ব ভবনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার নিজস্ব ভবনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রহিম খান।।

মাদারগঞ্জ প্রতিনিধি:

Advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা-এর হাওয়াই রোড সংলগ্ন এলাকায় মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার নতুন নিজস্ব ভবনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহাগ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসা কাজ করে যাচ্ছে। নতুন ভবন প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে মাদ্রাসার উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement