শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও সেভ দ্য চিলড্রেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান, একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, ইএসডিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু জোহা, মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আবু সায়েম।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি, এফকেটি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিওর টেকনিক্যাল অফিসার মো. আবু নোমান সরকার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়।


