Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:04 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক আটক

মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক আটক

জামালপুরের মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সাইফুল ইসলাম চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ফকিরপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য নুরুজ্জামানের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঘরিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে আটক করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement