Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:04 pm
মাদারগঞ্জ

সংস্কারের অভাবে বেহাল সড়ক, স্থানীয় উদ্যোগে মিলল স্থায়ী সমাধান

সংস্কারের অভাবে বেহাল সড়ক, স্থানীয় উদ্যোগে মিলল স্থায়ী সমাধান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মহেস বাজার সংলগ্ন বেহাল সড়কটি স্থানীয় উদ্যোগে সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। দীর্ঘদিনের গর্ত ও খানাখন্দে দুর্ভোগের পর সড়কটি মেরামত হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে।

সড়কের ক্ষতিগ্রস্ত ও নিচু অংশে বস্তা ফেলে মাটি দিয়ে ভরাট করা হয়। পরে মাটি সমতল করে সড়কটি চলাচলের উপযোগী করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগে সম্পন্ন এ সংস্কারের ফলে সড়কটির দীর্ঘদিনের বেহাল অবস্থার স্থায়ী সমাধান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement

সড়ক মেরামতের উদ্যোগ নেন ৩ নং গুনারীতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া। এতে সহযোগিতা করেন ইউপি সদস্য প্রার্থী এনামুল হক। এ সময় মাদারগঞ্জ উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক রহমতুল্লাহসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দ থাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় পানি ও কাদা জমে দুর্ভোগ আরও বেড়ে যেত। স্থানীয় উদ্যোগে সড়কটি সংস্কার হওয়ায় এখন যানবাহন ও পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিনের সমস্যাটি সমাধানে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। একই সঙ্গে সড়কটির সংস্কারকাজ যাতে টেকসই হয় এবং ভবিষ্যতে আবার ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও নজর দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন তাঁরা।

স্থানীয় উদ্যোগে একটি জনদুর্ভোগের সমাধান হওয়ায় মহেস বাজার ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

Advertisement