Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:04 pm
মাদারগঞ্জ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে মাদারগঞ্জে র‌্যালি, বৃক্ষরোপণ ও ঋণের চেক বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে মাদারগঞ্জে র‌্যালি, বৃক্ষরোপণ ও ঋণের চেক বিতরণ

আব্দুর রহিম খান।। 

মাদারগঞ্জ প্রতিনিধি:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং সমবায়ী সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাদারগঞ্জের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

Advertisement

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা রহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সফল সমবায়ী আব্দুন নুর লাল মাস্টার এবং সফল সমবায়ী সদস্য ফুলেরা বেগম সহ আরো অনেকে।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্বও তুলে ধরেন তারা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে সমবায়ী সদস্যদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সমবায়ী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement