Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:21 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বকশীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল আলম রঞ্জু, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মনজু, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু এবং বিআরডিবির সদস্য বাদল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করা, পল্লী উন্নয়নে বিআরডিবির কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতকরণ এবং ঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি টেকসই পল্লী উন্নয়নে সরকারি-বেসরকারি সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
Advertisement