Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Advertisement

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বকশীগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিম, আনোয়ারুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, একটি জাতির সামগ্রিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই সমৃদ্ধি অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার হলো শিক্ষা ও সাক্ষরতা। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে পারে।

বক্তারা আরও বলেন, নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শিশুদের পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থী ও বয়স্কদের শিক্ষার আওতায় আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বকশীগঞ্জে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

Advertisement