Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:45 pm
মেলান্দহ

মেলান্দহ সরকারি কলেজে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ নৈশপ্রহরীর বিরুদ্ধে

মেলান্দহ সরকারি কলেজে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ নৈশপ্রহরীর বিরুদ্ধে

জামালপুরের মেলান্দহ সরকারি কলেজে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুটি গাছ কাটার অভিযোগ উঠেছে কলেজের নৈশপ্রহরী রফিকুলের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের নিরাপত্তা ও সরকারি সম্পদ সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, কলেজ ক্যাম্পাসে থাকা দুটি গাছ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই কেটে ফেলেন নৈশপ্রহরী রফিকুল। সরকারি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে থাকা গাছ কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত বিধি অনুসরণ করার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement

এ ঘটনায় কাটা গাছ দুটি কোথায় নেওয়া হয়েছে এবং কার নির্দেশে গাছ কাটা হয়েছে, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে নৈশপ্রহরী রফিকুল বলেন, “প্রিন্সিপাল স্যার আমাকে গাছের ডালপালা কাটতে বলছিলেন। আমি দুইটি গাছ কেটে ফেলেছি। এখন গাছ দুইটি স’মিলে আছে।”

এ বিষয়ে মেলান্দহ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইসতিয়াক আহমেদ বলেন, “বিষয়টি জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাছ কাটার ঘটনায় সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement