Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:46 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন

মাদারগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন

আব্দুর রহিম খান।।

মাদারগঞ্জ প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বাংলাদেশ সরকারের উদ্যোগে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের খরকা হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন করা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপভোগ করেন উপস্থিত অতিথি ও সুধীজন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষ ২০২৬-২০২৭-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নজরুলের গান ও কবিতা পরিবেশন করেন।

বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement