Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:59 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে আব্দুস ছাত্তার (৭০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস ছাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজামানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে বাড়ির পাশের ধানক্ষেতে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি দিতে যান আব্দুস ছাত্তার। এ সময় অসাবধানতাবশত সেচ পাম্পের মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement