জেলা সরকারি গণগ্রন্থাগার, জামালপুরের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী জামালপুর জিলা স্কুল।
প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল ‘জ্ঞানার্জনের প্রধান মাধ্যম বই’। এতে পক্ষদল হিসেবে অংশ নেয় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং বিপক্ষদল হিসেবে অংশ নেয় জামালপুর জিলা স্কুল।
প্রতিযোগিতায় বিজয়ী জামালপুর জিলা স্কুল দলের সদস্য ছিলেন মাহতাবুল ইসলাম ঐতিহ্য, নাঈম ইসলাম এবং মোহাম্মদ নিরব।
বিতর্ক শেষে বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনার (শিক্ষা), বিভাগীয় গণগ্রন্থাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান, জামালপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের সভাপতি, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক হিশাম আল মহান্নাভ এবং জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক মিনহাজুল আবেদীন প্রমুখ।




