Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:38 pm
জামালপুর

খরকা ঝিলে দৃষ্টিনন্দন ফোয়ারায় নজেল চুরি

খরকা ঝিলে দৃষ্টিনন্দন ফোয়ারায় নজেল চুরি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খরকা ঝিল হাওয়াই রোডের দৃষ্টিনন্দন রঙিন ফোয়ারার ১০৫টি নজেলের মধ্যে ১০৪টিই চুরি হয়ে গেছে।

Advertisement

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে।

খরকা ঝিল ভ্রমণপিপাসুদের একমাত্র বিনোদনকেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। পানি ফোয়ারাটি এ এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছিল। কিন্তু নজেল চুরির ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত চোরচক্রকে শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা জরুরি ভিত্তিতে ফোয়ারাটি সংস্কারেরও আহ্বান জানান।

এ প্রসঙ্গে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, “আমরা ইতিমধ্যে মৌখিক ও লিখিতভাবে থানায় অভিযোগ দিয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Advertisement