Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

মাদারগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাদারগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাদারগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

Advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. হাশেম আলী (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি ঘোড়ার গাড়িচালক ছিলেন।

শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের ধুলাউড়ি এলাকার মন্ডল ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।

হাশেম আলীর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে। তিনি ওয়াহেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছাদ খান।

প্রত্যক্ষদর্শী ঘোড়ার গাড়িচালক রাসেল জানান, তারা কয়েকজন মিলে ধানবোঝাই ঘোড়ার গাড়ি নিয়ে কৃষকের বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে সবাই একটি আমগাছের নিচে আশ্রয় নেন। কিছুক্ষণ পর হাশেম আলীর ওপর বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তাকে মাদারগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান জানান, হাশেম আলীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.