এহসানুল মাহবুব ||
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের (লাহুর) বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের পরিবার ও স্থানীয়দের দাবি, বিদ্যালয় ছুটির পর কিছু শিক্ষার্থীকে একাকী শ্রেণিকক্ষে রেখে মানসিক চাপে ফেলে অশালীন আচরণ করা হয়। এমনকি কারও কারও পক্ষ থেকে গুরুতর অভিযোগও এসেছে।
বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে, এলাকাবাসী ও অভিভাবকরা প্রতিবাদে ব্যানার টানিয়ে মানববন্ধনের আয়োজন করেন। এ সময় তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের (লাহুর) মুঠোফোনে তার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন,পূর্ব শত্রুতা ও জমি জমা নিয়ে বিরোধের কারণে তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
